দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক অতিরিক্ত চার্জ প্রত্যাহার করেছে সরকার বলে জানিয়েছে বিএনপি।
বুধবার (৩ জুন) বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, জনদুর্ভোগ কমানোর উদ্যোগের অংশ হিসেবে প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করা হয়েছে।
এর আগে গত ২৯ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিলেন।
বর্তমানে প্রিপেইড বিদ্যুৎ গ্রাহকদের প্রতি কিলোওয়াটে মাসিক ৪২ টাকা ডিমান্ড চার্জ এবং সিঙ্গেল ফেজ মিটারের জন্য ৪০ টাকা পর্যন্ত ভাড়া পরিশোধ করতে হয়। এসব চার্জের সঙ্গে ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) যুক্ত থাকায় গ্রাহকদের বিদ্যুৎ ব্যয় আরও বেড়ে যেত।
দীর্ঘদিন ধরে প্রিপেইড মিটার ব্যবহারকারীরা এসব অতিরিক্ত চার্জ প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিলেন। তাদের অভিযোগ ছিল, নিয়মিত বিদ্যুৎ ব্যবহারের বিলের পাশাপাশি মাসিক ভাড়া ও ডিমান্ড চার্জ আরোপে অযৌক্তিক আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে।
সরকারের নতুন সিদ্ধান্ত কার্যকর হলে প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের মাসিক বিদ্যুৎ খরচ কিছুটা কমবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য এ পদক্ষেপ স্বস্তি বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।
জে আই